WeMasterTrade Review বাংলা

WeMasterTrade Review বাংলা: বাংলাদেশী ট্রেডারদের জন্য হিডেন রুলস ও Withdraw Reject এড়ানোর ৮টি টিপস

WeMasterTrade Review বাংলা: Interval Rule, Withdraw Reject ও বাংলাদেশী ট্রেডারদের জন্য ৮টি জরুরি টিপস

লিখেছেন: রানা দাশ, প্রতিষ্ঠাতা ও সিইও, ForexWaveExpert.com
সর্বশেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৬

প্রপ ফার্ম মার্কেটে প্রতিদিন নতুন কোম্পানি আসছে, কিন্তু সবাই ট্রেডারদের ভরসা পায় না। WeMasterTrade (WMT) বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচনায় থাকা prop firm গুলোর একটা, তাই Google এ অনেকেই “WeMasterTrade review”, “WeMasterTrade legit or scam” বা “best prop firm Bangladesh” লিখে সার্চ করেন। এই prop firm নিয়ে আমি আগেও লিখেছি, আর তখন মূলত ভালো দিকগুলোই বেশি এসেছিল।

এরপর আমি নিজে এবং আমাদের টিম আরও অনেকদিন এখানে ট্রেড করেছি। এর মধ্যে আমাদের বেশ কয়েকটা উইথড্র এসেছে, আবার কয়েকটা রিজেক্টও হয়েছে, এমন সব রুলসের কারণে যেগুলো ওয়েবসাইটে পরিষ্কার করে লেখা নেই। তাই এই আপডেটে ভালো দিকগুলোর পাশাপাশি খারাপ দিক আর হিডেন রুলসগুলোও খোলাখুলি লিখছি, যাতে আপনি একাউন্ট কেনার আগেই সব জেনে নিতে পারেন।

সংক্ষেপে আমার মতামত

FWE রেটিং: ৬৬/১০০ Recommended

  • সবচেয়ে বড় প্লাস: কম দামে স্ট্যাটিক ড্রডাউনে ইনস্ট্যান্ট ফান্ড, বাংলাদেশ টিমের ভালো সাপোর্ট, দ্রুত পে-আউট।
  • সবচেয়ে বড় মাইনাস: ইন্টারভাল, গ্রুপ ট্রেড, স্ক্যাল্পিং ও হেজিং নিয়ে কিছু রুলস ওয়েবসাইটে পরিষ্কার না, আর ভুল করলে কোনো ওয়ার্নিং ছাড়াই সরাসরি উইথড্র রিজেক্ট।
  • কাদের জন্য ভালো: যারা একটা একাউন্টে ডিসিপ্লিন মেনে ট্রেড করেন।
  • কাদের সাবধান থাকতে হবে: যারা একসাথে একাধিক একাউন্ট, কপি ট্রেড, খুব দ্রুত স্ক্যাল্পিং বা হেজিং করেন।

WeMasterTrade এর ভালো দিকগুলো (WeMasterTrade Pros)

১. বাংলাদেশ ডেডিকেটেড সাপোর্ট টিম (Bangladesh Support Team)

WeMasterTrade এর সবচেয়ে বড় শক্তি হলো তাদের বাংলাদেশ ডেডিকেটেড সাপোর্ট টিম।

  • টেলিগ্রাম গ্রুপের পাশাপাশি দরকার হলে সরাসরি ফোন কলেও সাপোর্ট দেয়।
  • প্রতি সপ্তাহে অনলাইন মিটিং হয়, যেখানে রুলস নিয়ে সরাসরি প্রশ্ন করা যায়।
  • বাংলায় কথা বলা যায়, তাই ভাষা বা টাইম জোনের ঝামেলা নেই, যেটা অনেক আন্তর্জাতিক প্রপ ফার্মে বড় সমস্যা।

তবে মনে রাখবেন, এই প্রশংসাটা শুধু বাংলাদেশ টিমের জন্য। মেইন সাপোর্টের অভিজ্ঞতা আলাদা, সেটা নিচে খারাপ দিকে লিখেছি।

২. কম দামে স্ট্যাটিক ড্রডাউনে ইনস্ট্যান্ট ফান্ডিং (Cheap Instant Funding, Static Drawdown)

এটা WeMasterTrade এর এমন একটা সুবিধা যা প্রপ ফার্ম ইন্ডাস্ট্রিতে খুব কম কোম্পানি দেয়। অন্য ফার্মের তুলনায় অনেক কম দামে ইনস্ট্যান্ট ফান্ড পাওয়া যায়, আর ড্রডাউন স্ট্যাটিক।

  • ডেইলি ড্রডাউন ৫%, ম্যাক্সিমাম ড্রডাউন ১০%।
  • স্কেল-আপ প্ল্যানে একাউন্ট সাইজ ধীরে ধীরে ১ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো যায়।
  • প্রফিট শেয়ার সর্বোচ্চ ৯০% পর্যন্ত যেতে পারে।

৩. লট সাইজ ও রিস্ক নিয়ে ফ্লেক্সিবিলিটি (2% Risk Rule)

৫০K এর নিচের একাউন্টে প্রতি ট্রেডে ২% রিস্ক রুলস নেই, আর লট সাইজেও কড়া লিমিট নেই। তাই ছোট একাউন্টে যারা বড় লটে ট্রেড করতে চান, তারা ১০০ লিভারেজে ট্রেড করতে পারেন।

কিন্তু ৫০K এবং এর বড় একাউন্টে প্রতি ট্রেডে ২% রিস্ক রুলস আছে, মানে এক ট্রেডে একাউন্টের ২% এর বেশি রিস্ক নেওয়া যাবে না। বড় একাউন্ট নেওয়ার আগে এটা মাথায় রাখুন। তবে রুলস মাঝে মাঝে আপডেট হয়, তাই একাউন্ট কেনার আগে বাংলাদেশ টিমের কাছে সর্বশেষ রুলস কনফার্ম করে নিন।

৪. প্রায় সব ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যালাউ করে (News Trading, EA, Weekend Holding)

  • নিউজ ট্রেডিং করা যায়।
  • EA (Expert Advisor) ব্যবহার করা যায়।
  • উইকেন্ডে ট্রেড হোল্ড করা যায়।
  • ব্রেকআউট বা যেকোনো নিজের স্ট্র্যাটেজিতে ট্রেড করা যায়।

শুধু HFT (হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং) আর ল্যাটেন্সি আরবিট্রাজ টাইপের ট্রেডিং নিষেধ। আর খেয়াল রাখবেন, “সব স্ট্র্যাটেজি অ্যালাউড” মানে এই না যে স্ক্যাল্পিং বা হেজিংয়ে কোনো লিমিট নেই। সেই লিমিটগুলো নিচে আলাদা করে বলেছি।

৫. দ্রুত ও স্বচ্ছ পে-আউট (WeMasterTrade Payout)

  • পে-আউট সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রসেস হয়।
  • ওয়েবসাইটে প্রতিটি উইথড্রয়ালের সার্টিফিকেট আর এমাউন্ট পাবলিকলি দেখা যায়।
  • ডিসকর্ড চ্যানেলে ট্রেডাররা নিজেরাই পে-আউট প্রুফ শেয়ার করেন।

আমাদের নিজেদের অভিজ্ঞতা: নিচে আমার কয়েকটা উইথড্র রিজেক্টের কথা লিখেছি, কিন্তু সেটাই পুরো ছবি না। আমি আর আমার কাজিন বেশ কয়েকটা উইথড্র পেয়েছি, আমার স্ত্রীর একাউন্ট থেকেও উইথড্র এসেছে, আর আমাদের কমিউনিটির অনেক ট্রেডার নিয়মিত উইথড্র পাচ্ছেন। আমাদের ক্ষেত্রে প্রতিটা রিজেক্টের পেছনে কোনো না কোনো রুলস ছিল, যদিও সেই রুলসগুলোর বেশিরভাগ ওয়েবসাইটে পরিষ্কার লেখা নেই।

৬. কপি ট্রেডিং সুবিধা (WeCopyTrade)

নিজের এক একাউন্ট থেকে আরেক একাউন্টে ট্রেড কপি করা যায়, অথবা তাদের নিজস্ব WeCopyTrade প্ল্যাটফর্মে ভেরিফায়েড ট্রেডারদের কপি করে প্রফিট উইথড্র করা যায়।

  • নিজের আর কপিয়ার একাউন্ট মিলিয়ে মোট ব্যালেন্স ৪০০K এর বেশি হতে পারবে না, বেশি হলে উইথড্র রিজেক্ট বা প্রফিট শেয়ার কমে যেতে পারে।
  • নিজের একাউন্ট WeCopyTrade দিয়ে কপি করলে ১ ঘণ্টার ইন্টারভাল রুলসে কিছুটা ছাড় পাওয়া যায়।

তবে কপি ট্রেডিংয়েও আমাদের টিম নতুন একটা ইন্টারভাল সমস্যা পেয়েছে, সেটা নিচে ৩ নম্বর সতর্কতায় দেখুন।

৭. প্রফিট কনসিস্টেন্সি রুলস (Profit Consistency Rule): আমার চোখে একটা ভালো দিক

WeMasterTrade এ প্রফিট কনসিস্টেন্সি ২০-৩০% এর মধ্যে রাখতে হয়। মানে আপনার মোট প্রফিটের নির্দিষ্ট পার্সেন্টের বেশি একদিনে বা একটা ট্রেডে আসতে পারবে না। বড় লসের পর এক ট্রেডে বড় লট দিয়ে রিকভার করতে চাইলে এটা ঝামেলা মনে হতে পারে।

আমার ব্যক্তিগত মতামত

আমার কাছে এটা বরং ভালো। বড় লসের পর এই রুলসের কারণে আপনাকে প্রতিদিন অল্প অল্প করে প্রফিট করে রিকভার করতে হয়। এতে রিভেঞ্জ ট্রেডিং অনেক কমে যায়, আর লম্বা সময়ে আপনার একাউন্টই বাঁচে। সবার পছন্দ না হতে পারে, কিন্তু ডিসিপ্লিন তৈরিতে এটা কাজে দেয়।

একটা কথা পরিষ্কার: কনসিস্টেন্সি রেশিও কমাতে ইচ্ছা করে লস করা পুরোপুরি নিষেধ। উইথড্রয়ালের সময় রিস্ক টিম প্রতিটা ট্রেড চেক করে। এমন কিছু পেলে উইথড্র রিজেক্ট, প্রফিট শেয়ার কমানো, এমনকি একাউন্ট টার্মিনেটও হতে পারে।

৮. সাকসেস স্টোরি ইন্টারভিউ ও বাংলাদেশে মিটআপ

  • সফল ট্রেডারদের ইন্টারভিউ নিয়ে ইউটিউবে দেয়, যেখানে তারা নিজেদের ট্রেডিং জার্নি আর রিস্ক ম্যানেজমেন্ট শেয়ার করেন।
  • বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রেডারদের নিয়ে সরাসরি মিটআপ করে, আর এটা একবার না, নিয়মিত চলছে।
  • যে ব্যবসা পুরোটাই অনলাইনে হয়, সেখানে এমন সামনাসামনি দেখা-সাক্ষাৎ কোম্পানির ওপর ভরসা বাড়ায়।

৯. আরও কিছু সুবিধা

  • মাল্টি-এসেট: ফরেক্স ছাড়াও ক্রিপ্টো, স্টক আর ইনডেক্সে ট্রেড করা যায়।
  • দুই ধরনের মডেল: ধাপে ধাপে যেতে চাইলে টু-ফেজ চ্যালেঞ্জ, সরাসরি ফান্ড চাইলে ইনস্ট্যান্ট প্যাকেজ।
  • পেমেন্ট অপশন: ক্রিপ্টো, ব্যাংক ট্রান্সফার ও ই-ওয়ালেটে পে-আউট নেওয়া যায়।

WeMasterTrade review Bangla - prop firm Bangladesh

যেসব জায়গায় সাবধান থাকতে হবে (WeMasterTrade Cons ও Hidden Rules)

নিচের পয়েন্টগুলো আমার নিজের আর FWE টিমের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা। এর বেশিরভাগ ব্যাপার WeMasterTrade এর ওয়েবসাইটে পরিষ্কার করে লেখা নেই, অথচ এগুলোর কারণেই উইথড্র রিজেক্ট আর একাউন্ট টার্মিনেট হচ্ছে।

১. মাল্টিপল একাউন্টে ১ ঘণ্টার Interval Rule: আমি নিজেই এতে পড়েছি

ওয়েবসাইটে মূল রুলসটা মোটামুটি আছে: একই আইডির এক একাউন্টে কোনো পেয়ারে লসের ট্রেড থাকলে অন্য একাউন্টে ১ ঘণ্টার মধ্যে সেই পেয়ারে ট্রেড নেওয়া যাবে না। কিন্তু এর বাইরের কিছু অবস্থাও যে এই রুলসে পড়ে, সেটা কোথাও পরিষ্কার লেখা নেই।

আমার নিজের অভিজ্ঞতা (রানা দাশ)

আমার একটা একাউন্ট ড্রডাউন হিট করে বন্ধ হয়ে গিয়েছিল। এর পর ১ ঘণ্টার মধ্যেই আমি নতুন একাউন্ট কিনে ট্রেড শুরু করি। পরে উইথড্র দিতে গিয়ে দেখি, তারা এটাকে ইন্টারভাল ভায়োলেশন ধরে আমার উইথড্র রিজেক্ট করেছে। মানে আগের একাউন্ট বন্ধ হয়ে গেলেও নতুন একাউন্টে ১ ঘণ্টার এই হিসাব ধরা হয়, অথচ ওয়েবসাইটে এই কথা কোথাও লেখা নেই।

২. Group Trading: দুইজনকে একজন ধরে ফেলে

আপনি যদি পরিচিত ট্রেডারদের সাথে মিলে ট্রেড করেন, আর বেশিরভাগ ট্রেড একই প্যাটার্নে হয়, তাহলে WeMasterTrade আপনাদের দুইজনকে একজন ট্রেডার হিসেবে ধরতে পারে।

  • উদাহরণ: আপনি একটা পেয়ারে Buy দিলেন, ১-২ মিনিটের মধ্যে আপনার বন্ধুও একই পেয়ারে Buy বা Sell দিল। এমন বারবার হলে সেটা গ্রুপ ট্রেড হিসেবে ধরা হয়।
  • এর পর আপনার ট্রেড লসে ক্লোজ হলো, আর আপনার বন্ধু ১ ঘণ্টার মধ্যে একই পেয়ারে ট্রেড নিল। তখন দুইজনকে একজন ধরে ইন্টারভাল রুলসে ফেলে দেয়।
  • ফলাফল: উইথড্র রিজেক্ট, অনেক সময় একাউন্ট টার্মিনেটও।
আমার নিজের অভিজ্ঞতা: Group Trading

আমি নিজের একাউন্টে ট্রেড না করে আমার স্ত্রীর নামের একাউন্টে ট্রেড করতাম। একই সময়ে আমার কাজিনও তার নিজের একটা একাউন্টে ট্রেড করত। আমরা অনেক ট্রেড একসাথে আলোচনা করে নিতাম, তাই বেশিরভাগ ট্রেডের প্যাটার্ন মিলে যেত।

কিন্তু অনেক সময় সে তার মতো আর আমি আমার মতো ট্রেড নিতাম। কার ট্রেড লসে গেছে, সেটাও আমরা সবসময় একে অপরকে জানাতাম না। তবুও WeMasterTrade দুই একাউন্টকে একজনের আইডি ধরে ইন্টারভাল ভায়োলেশন দেয়, আর উইথড্র রিজেক্ট হয়।

পরে সাপোর্ট আর রিস্ক টিমকে পুরো ব্যাপারটা খুলে বলার পর তারা ১০% প্রফিট শেয়ার দিয়ে উইথড্র দেয়, আর একাউন্ট টার্মিনেট না করে চালু রাখে।

ছাড় খুবই কম: কিছু বিশেষ ক্ষেত্রে তারা সুযোগ দেয়, কিন্তু সেটা ১% এরও কম ক্ষেত্রে। সুযোগ দিলেও সাধারণত দুইটার একটা হয়: হয় মাত্র ১০% প্রফিট শেয়ার দিয়ে উইথড্র দেয়, অথবা উইথড্র রিজেক্ট করে একাউন্ট রিসেট করে চালু রাখে, কিন্তু পরের উইথড্রতে প্রফিট শেয়ার কমিয়ে দেয়।

৩. Copy Trading এও Interval Violation

কপি ট্রেডিং নিয়ে আমাদের টিম একটা নতুন সমস্যা পেয়েছে। মাস্টার একাউন্ট থেকে কপিয়ার একাউন্টে ট্রেড কপি হলে:

  • কপিয়ার একাউন্টে যদি কোনো ট্রেড আপনি ম্যানুয়ালি ক্লোজ করেন আর সেটা লসে যায়, অথবা
  • কপিয়ারে আপনি প্রফিটে ক্লোজ করলেন, কিন্তু মাস্টার একাউন্টে ওই একই ট্রেড পরে লসে ক্লোজ হলো,

তাহলে এটাকেও ইন্টারভাল ভায়োলেশন ধরা হয়, কারণ একই আইডির দুই একাউন্টে ট্রেড হচ্ছে। ওয়েবসাইটে এটা কোথাও লেখা নেই। এর ফলে একাউন্ট টার্মিনেট আর উইথড্র রিজেক্ট হতে পারে। টার্মিনেট না করলেও উইথড্র রিজেক্ট হয় আর পরের উইথড্রতে প্রফিট শেয়ার কমিয়ে দেয়।

আমার নিজের অভিজ্ঞতা: Copy Trading

গ্রুপ ট্রেডের ঘটনার পর আমার কাজিন আমার স্ত্রীর একাউন্টকে মাস্টার ধরে কপি করা শুরু করে। এভাবে আমরা বেশ কয়েকটা উইথড্র ঠিকঠাক পেয়েছি।

কিন্তু এরপর আমার স্ত্রী আর কাজিন দুইজনই উইথড্র দিলে কাজিনের উইথড্র রিজেক্ট হয়। পরে জানতে পারি, সে আমাকে না জানিয়ে কপিয়ার একাউন্টে কিছু ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করেছিল, যার মধ্যে কিছু লসেও ক্লোজ হয়েছিল। আমি এটা জানতাম না, আর মাস্টার একাউন্টে আমি আমার মতোই ট্রেড দিয়ে যাচ্ছিলাম।

এবারও তারা আগের মতো দুই একাউন্টকে একজন ধরে। দুইটা একাউন্ট লক করে রিসেট করে দেয়, প্রফিট শেয়ার কমিয়ে দেয়, আর কাজিনের উইথড্র রিজেক্ট করে।

৪. Scalping Rule: ২ মিনিটের হিডেন লিমিট

আগে আমরা ৩ মিনিট হোল্ডের কথা শুনেছিলাম। এখন ট্রেডার ড্যাশবোর্ডে Scalping P/L নামে একটা অংশ দেখা যায়, যেখানে দেখায় আপনার কত পার্সেন্ট ট্রেড ২ মিনিটের আগে ক্লোজ হয়েছে। ওয়েবসাইটের রুলসে এটা পরিষ্কার লেখা নেই, শুধু ড্যাশবোর্ডে দেখা যায়।

দুইটা লিমিট মনে রাখুন

  1. ২ মিনিটের আগে ক্লোজ হওয়া ট্রেড মোট ট্রেডের ২৫% এর কম থাকতে হবে।
  2. ২ মিনিটের আগে ক্লোজ হওয়া ট্রেডের প্রফিট আপনার মোট উইথড্র প্রফিটের ২৫% এর বেশি হতে পারবে না।

উদাহরণ: আপনার উইথড্র এমাউন্ট যদি ৪,০০০$ হয়, তাহলে ২ মিনিটের মধ্যে ক্লোজ হওয়া ট্রেড থেকে প্রফিট যেন ১,০০০$ এর বেশি না হয়।

আমার নিজের অভিজ্ঞতা: Scalping

আমার প্রথম উইথড্র রিজেক্ট হয়েছিল এই স্ক্যাল্পিং লিমিটের কারণে। আমার মোট ট্রেডের ৩১% ট্রেড ২ মিনিটের আগে ক্লোজ হয়েছিল। এটা ২৫% এর কম থাকলে আমি উইথড্র পেতাম।

তাই যারা স্ক্যাল্পিং করেন, চেষ্টা করুন বেশিরভাগ ট্রেড ২ মিনিটের বেশি হোল্ড করতে।

৫. Hedging Rule: হেজিংয়েও লিমিট আছে

যারা হেজ ট্রেড করেন, তারাও সাবধান। হেজিং বেশি হলে সমস্যা, আর এটাও ট্রেডার ড্যাশবোর্ডে দেখা যায়। যারা নিয়মিত হেজিং করে অভ্যস্ত, একাউন্ট নেওয়ার আগে বাংলাদেশ টিমের কাছে লিমিটটা জেনে নিন আর নিয়মিত ড্যাশবোর্ড চেক করুন।

৬. ভুল করলে কোনো ওয়ার্নিং নেই, সরাসরি Withdraw Reject

উপরের যেকোনো রুলস ভাঙলে WeMasterTrade আগে থেকে কোনো রিমাইন্ডার বা ওয়ার্নিং দেয় না। ছোট একটা ভুল হলেও আপনি সেটা জানবেন উইথড্র রিজেক্ট হওয়ার পর। এটা নিঃসন্দেহে তাদের সবচেয়ে দুর্বল দিক।

তবে একটা ভালো খবর হলো, বাংলাদেশ টিমের সাথে আগে থেকে যোগাযোগ রাখলে তাদের জিজ্ঞেস করে জেনে নিতে পারবেন আপনার একাউন্টে কোনো রুলস ভেঙেছে কিনা।

৭. Main Support পরিষ্কার উত্তর দেয় না

বাংলাদেশ টিম ভালো, কিন্তু মেইন সাপোর্টের অভিজ্ঞতা একদম উল্টো:

  • প্রশ্নের পরিষ্কার উত্তর না দিয়ে গা ছাড়া ভাবে উত্তর দেয়।
  • ঘুরে ফিরে একই উত্তর দেয়, যা দিয়ে ট্রেডিং স্টাইল বা রুলস কিছুই বোঝা যায় না।
  • শুধু ওয়েবসাইটের লিংক পাঠায়, যেখানে আপনার প্রশ্নের পরিষ্কার উত্তর নেই।

তাই যেকোনো প্রশ্নে সরাসরি বাংলাদেশ টিমের সাথে যোগাযোগ করুন।

৮. প্রতিটা উইথড্রর পর রিভিউ দিতেই হবে (Mandatory Payout Review)

এটা এমন একটা নিয়ম যা আমি অন্য কোনো প্রপ ফার্মে দেখিনি। প্রতিটা উইথড্রর পর আপনাকে উইথড্র প্রুফসহ রিভিউ দিতে হয়:

  • Discord এ
  • FXVerify অথবা Google এ
  • Facebook এ

এগুলো “Quest” হিসেবে জমা দিতে হয়। তারা চেক করে কোয়েস্ট এপ্রুভ করার পরেই আপনি পরের উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন। রিভিউ না দিলে পরের উইথড্র আটকে থাকবে। তাই অনলাইনে WeMasterTrade এর পজিটিভ রিভিউগুলো পড়ার সময় এই কথাটা মাথায় রাখবেন।

৯. Device Sharing: একই ল্যাপটপ বা মোবাইল শেয়ার করা যাবে না

নিজের একাধিক ডিভাইস (যেমন নিজের ল্যাপটপ আর নিজের মোবাইল) থেকে ট্রেড করলে কোনো সমস্যা নেই। কিন্তু WeMasterTrade এর FAQ তে পরিষ্কার লেখা আছে, শেয়ার করা ডিভাইস বা যে ডিভাইস ট্রেডারের নিজের না, সেটা ব্যবহার করা পুরোপুরি নিষেধ। অন্য মানুষটা আপনার পরিবারের সদস্য হলেও এই রুলস একই।

  • স্বামী-স্ত্রী, ভাই-বোন বা বন্ধু একই ল্যাপটপ থেকে আলাদা একাউন্টে ট্রেড করলে সেটা ভায়োলেশন ধরা হতে পারে।
  • ২০২৬ সালের অক্টোবরে বেশ কয়েকজন ট্রেডারের একাউন্ট এই কারণে বন্ধ হয়েছে।
  • পরিবারের একাধিক মানুষের একাউন্ট থাকলে প্রত্যেকে নিজের আলাদা ডিভাইস থেকে ট্রেড করুন।

WeMasterTrade Withdraw Reject এড়ানোর ৮টি টিপস

  1. একসাথে ২টা একাউন্ট না নেওয়াই ভালো। সম্ভব হলে একটা একাউন্টে ট্রেড করুন।
  2. ২টা একাউন্ট নিলে ২টা আলাদা পেয়ারে ট্রেড করুন। তাহলে ইন্টারভাল ভায়োলেশনের চান্স থাকে না।
  3. এক একাউন্টে কোনো পেয়ারে লস হলে অন্য একাউন্টে ১ ঘণ্টার মধ্যে সেই পেয়ারে কোনোভাবেই ট্রেড নেবেন না।
  4. লস করে একাউন্ট টার্মিনেট বা ড্রডাউন হিট হলে নতুন একাউন্ট কমপক্ষে ১ ঘণ্টা পরে নিন।
  5. বন্ধুদের সাথে একই সময়ে একই পেয়ারে ট্রেড করবেন না। সিগন্যাল শেয়ার করলেও সবাই এক মিনিটে এন্ট্রি নেবেন না, আর পরিবার বা বন্ধুর সাথে একই ল্যাপটপ বা মোবাইল থেকে ট্রেড করবেন না।
  6. কপিয়ার একাউন্টে ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করবেন না। মাস্টার আর কপিয়ার যেন একসাথে ক্লোজ হয়।
  7. স্ক্যাল্পিং ট্রেড ২ মিনিটের বেশি হোল্ড করুন আর ড্যাশবোর্ডে Scalping P/L ও হেজিং পার্সেন্টেজ নিয়মিত চেক করুন।
  8. উইথড্র দেওয়ার আগে বাংলাদেশ টিমকে জিজ্ঞেস করুন আপনার একাউন্টে কোনো রুলস ভেঙেছে কিনা।

এক নজরে ভালো ও খারাপ (Pros and Cons)

ভালো দিকখারাপ দিক
কম দামে স্ট্যাটিক ড্রডাউনে ইনস্ট্যান্ট ফান্ডইন্টারভাল রুলসের অনেক অবস্থা ওয়েবসাইটে লেখা নেই
বাংলাদেশ ডেডিকেটেড টিম, ফোন ও প্রতি সপ্তাহে মিটিংমেইন সাপোর্ট পরিষ্কার উত্তর দেয় না
২৪-৭২ ঘণ্টায় পে-আউট, পাবলিক সার্টিফিকেটপ্রতিটা উইথড্রর পর বাধ্যতামূলক রিভিউ
নিউজ, EA, উইকেন্ড হোল্ড করা যায়স্ক্যাল্পিং (২ মিনিট/২৫%) ও হেজিং লিমিট শুধু ড্যাশবোর্ডে
প্রফিট শেয়ার ৯০% পর্যন্ত, ১ মিলিয়ন পর্যন্ত স্কেল-আপ; ৫০K এর নিচে ২% রিস্ক রুলস নেইগ্রুপ ট্রেড, কপি ট্রেড আর ডিভাইস শেয়ারিংয়ে কড়া ভায়োলেশন
বাংলাদেশে নিয়মিত মিটআপ ও ইন্টারভিউভুল করলে কোনো ওয়ার্নিং নেই, সরাসরি রিজেক্ট

প্রথম কেনাকাটায় ৩৫% ডিসকাউন্ট

কুপন কোড: FWE35

WeMasterTrade এ একাউন্ট খুলুন

এটা আমাদের পার্টনার লিংক। এখান থেকে কিনলে ForexWaveExpert কমিশন পেতে পারে, আপনার কোনো বাড়তি খরচ নেই।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

WeMasterTrade কি legit নাকি scam? (Is WeMasterTrade legit?)

আমাদের অভিজ্ঞতায় WeMasterTrade পে-আউট দেয় এবং বাংলাদেশে নিয়মিত কাজ করছে, তাই এটাকে scam বলছি না। তবে কিছু রুলস ওয়েবসাইটে পরিষ্কার না থাকায় অনেকের withdraw reject হচ্ছে, তাই রুলস ভালো করে বুঝে ট্রেড করুন।

WeMasterTrade কি বাংলাদেশ থেকে ট্রেড করা যায়? (Is WeMasterTrade available in Bangladesh?)

হ্যাঁ। বাংলাদেশী ট্রেডারদের জন্য আলাদা সাপোর্ট টিম আছে, আর দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত মিটআপ হয়।

WeMasterTrade এর পে-আউট পেতে কত সময় লাগে? (WeMasterTrade payout time)

সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টা। তবে প্রতিটা উইথড্রর পর Discord, FXVerify/Google আর Facebook এ রিভিউ কোয়েস্ট এপ্রুভ না হলে পরের উইথড্র দেওয়া যায় না।

WeMasterTrade এর ইন্টারভাল রুলস কী? (WeMasterTrade interval rule)

একই আইডির এক একাউন্টে কোনো পেয়ারে লস হলে অন্য একাউন্টে ১ ঘণ্টার মধ্যে সেই পেয়ারে ট্রেড নেওয়া যায় না। আমাদের অভিজ্ঞতায় লসে একাউন্ট টার্মিনেট হওয়ার পর ১ ঘণ্টার মধ্যে নতুন একাউন্টে ট্রেড, গ্রুপ ট্রেড, আর কপিয়ার একাউন্টে ম্যানুয়াল ক্লোজও এই রুলসে পড়ে।

WeMasterTrade এ কি স্ক্যাল্পিং করা যায়? (WeMasterTrade scalping rule)

যায়, কিন্তু লিমিট আছে। ড্যাশবোর্ডের Scalping P/L অনুযায়ী ২ মিনিটের আগে ক্লোজ হওয়া ট্রেড ২৫% এর কম রাখতে হয়, আর সেগুলোর প্রফিট মোট উইথড্র প্রফিটের ২৫% এর বেশি হতে পারে না।

WeMasterTrade এ কি নিউজ ট্রেডিং ও EA করা যায়? (News trading and EA)

হ্যাঁ, নিউজ ট্রেডিং, EA আর উইকেন্ড হোল্ড অ্যালাউ করে। HFT আর ল্যাটেন্সি আরবিট্রাজ নিষেধ।

একসাথে কি দুইটা WeMasterTrade একাউন্ট নেওয়া উচিত?

সম্ভব হলে না। নিলে দুই একাউন্টে আলাদা পেয়ারে ট্রেড করুন, আর এক একাউন্টে লস হলে অন্যটায় ১ ঘণ্টার মধ্যে সেই পেয়ারে ট্রেড নেবেন না।

রুলস ভাঙলে কি WeMasterTrade আগে জানায়? (Why WeMasterTrade withdraw rejected)

না। কোনো ওয়ার্নিং দেয় না, উইথড্র রিজেক্ট হওয়ার পরে জানা যায়। তাই উইথড্রর আগে বাংলাদেশ টিমের কাছে একাউন্ট চেক করিয়ে নিন।

পরিবারের সবাই কি একই ল্যাপটপ থেকে WeMasterTrade এ ট্রেড করতে পারবে? (WeMasterTrade shared device rule)

না। নিজের একাধিক ডিভাইস ব্যবহার করা যায়, কিন্তু শেয়ার করা ডিভাইস বা অন্যের ডিভাইস থেকে ট্রেড করা নিষেধ, সম্পর্ক যাই হোক। পরিবারের প্রত্যেকে নিজের আলাদা ডিভাইস থেকে ট্রেড করুন।

কনসিস্টেন্সি রেশিও কমাতে ইচ্ছা করে লস করলে কী হয়?

এটা পুরোপুরি নিষেধ। রিস্ক টিম ধরতে পারলে উইথড্র রিজেক্ট, প্রফিট শেয়ার কমানো, এমনকি একাউন্ট টার্মিনেট হতে পারে।

WeMasterTrade এর ডিসকাউন্ট কোড কী? (WeMasterTrade discount code)

প্রথম কেনাকাটায় FWE35 কোড দিলে ৩৫% ডিসকাউন্ট পাবেন।

শেষ কথা

WeMasterTrade এখনো আমার চোখে বাংলাদেশী ট্রেডারদের জন্য ভালো একটা অপশন। কম দামে স্ট্যাটিক ড্রডাউনে ইনস্ট্যান্ট ফান্ড, বাংলাদেশ টিমের সাপোর্ট আর দ্রুত পে-আউট, এই তিনটা জিনিস একসাথে খুব কম প্রপ ফার্মে পাবেন।

কিন্তু এটাও সত্যি, তাদের কিছু রুলস ওয়েবসাইটে পরিষ্কার না, আর ভুল করলে কোনো ওয়ার্নিং ছাড়াই সরাসরি উইথড্র রিজেক্ট হয়। আমি নিজে এতে পড়েছি। তাই সব কিছু জেনে, উপরের টিপসগুলো মেনে, তারপর নতুন একাউন্ট নিন। WeMasterTrade যতটা সুযোগ দেয়, ঠিক ততটাই ডিসিপ্লিন চায়।

WeMasterTrade এ রেজিস্টার করুন (কোড: FWE35)

প্রপ ফার্ম আর ব্রোকার নিয়ে আরও আপডেট পেতে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন: t.me/forexwaveexpert

ফ্রি Forex Wave Expert অ্যাপ ডাউনলোড করুন

ফরেক্স সিগন্যাল আর প্রপ ফার্মের আপডেট এখন আপনার মোবাইলে।

  • ফ্রি ফরেক্স সিগন্যাল
  • মার্কেট আপডেট আর এনালাইসিস
  • নতুন ব্রোকার ও প্রপ ফার্ম রিভিউ

স্বচ্ছতা ও ডিসক্লেইমার

এই রিভিউ ForexWaveExpert.com টিমের নিজস্ব অভিজ্ঞতা আর অনলাইন তথ্যের ভিত্তিতে লেখা। রেটিং AI ড্রাফট করে, এরপর FWE টিম ও সিইও রানা দাশ নিজেদের অভিজ্ঞতা দিয়ে রিভিউ করে প্রয়োজনে ঠিক করেন।

এখানে লেখা ইন্টারভাল, গ্রুপ ট্রেড, কপি ট্রেড, স্ক্যাল্পিং আর হেজিং সংক্রান্ত তথ্য আমাদের নিজেদের একাউন্ট ও ড্যাশবোর্ডের অভিজ্ঞতা থেকে নেওয়া, কোম্পানির লিখিত রুলস থেকে না। প্রপ ফার্মের রুলস যেকোনো সময় বদলাতে পারে, তাই চ্যালেঞ্জ কেনার আগে অফিসিয়াল ওয়েবসাইট আর বাংলাদেশ টিমের কাছে সর্বশেষ রুলস চেক করে নিন। প্রপ ট্রেডিংয়ে টাকা হারানোর ঝুঁকি আছে।

RECENT POSTS

POPULAR CATEGORIES

FOREX WAVE EXPERT
Get Daily Forex Updates
Free signals, market analysis and trading updates.
JOIN TELEGRAM →
ABOUT THE CEO
Rana Das
Rana Das
Founder & CEO
Forex Wave Expert

Forex market analyst and trading mentor focused on Elliott Wave, price action and practical trading education.

VIEW CEO PROFILE →

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *